সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে ১১ ইউনিয়নের নয়টিতে তালা বাকি রইল দুই

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় একের পর এক ইউনিয়ন পরিষদে তালা লাগাচ্ছে বিএনপির নেতা-কর্মীরা। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে তালা লাগিয়েছে বিএনপি নেতা-কর্মীরা সহ স্থানীয় জনতা এবং ৫টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ করেছেন জেলা প্রশাসক। এখন বাকি রইল দুইটি। সর্বশেষ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে পার্শ্বডাঙ্গা পরিষদে একত্রিত হয়। পরে পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।

বিএনপি নেতা-কর্মীরা জানান, অবৈধ সরকারের সময় এই সকল ইউনিয়নে ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় নেতারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাদের পদত্যাগ ও দূর্নীতির বিচার দাবি করেন বিএনপি নেতা-কর্মীরা।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বও বৃহস্পতিবার পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম এক পত্রে উপজেলার হরিপুর, ছাইকোলা, মথুরাপুর, ফৈলজানা ও মুলগ্রাম ইউনিয়নে চেয়ারম্যানদের দায়িত্ব পালন থেকে বিরত রেখে প্রশাসক নিয়োগ করেন এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিলকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন। ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয় তাঁকে।

পরবর্তীতে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার নিমাইচড়া ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা মির্জাপুর হাটের পাশে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দেন।

১৫ সেপ্টেম্বর রবিবার হান্ডিয়াল ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দেন।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিলচলন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এখন রইল বাকি দুইটি ইউনিয়ন পরিষদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম জানান, নিমাইচড়া, হান্ডিয়াল, বিলচলন ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নে তালা লাগানো বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন এ সকল ইউনিয়নে দ্রুত প্রশাসক নিয়োগ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর