শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

মারা গেলেন তারকা অভিনেতা জেমস

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

‘স্টার ওয়ারস’ সিনেমার খলঅভিনেতা চরিত্র ডার্থ ভেডারের কণ্ঠ দিয়ে বিশ্বজুড়ে তারকা খ্যাতি লাভ করা হলিউড অভিনেতা জেমস আর্ল জোন্স মারা গেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৯৩ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জেমস আর্ল জোন্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার এজেন্ট ব্যারি ম্যাকফারসন। মৃত্যুর সময় তার স্বজনরা পাশেই ছিলেন।

দীর্ঘ সত্তর বছরের ক্যারিয়ারে ‘ফিল্ড অব ড্রিমস’, ‘কামিং টু আমেরিকা’, ‘কোনান দ্য বারবারিয়ান’, ‘দ্য লায়ন কিং’সহ কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন জেমস আর্ল জোন্স। কিন্তু বারবার ডার্থ ভেডার চরিত্রটি আলোচনায় রেখেছে তাকে। চরিত্রটিতে ভরাট কণ্ঠস্বরের জন্য এখনো দর্শকহৃদয়ে অবস্থান তার।

জেমস আর্ল জোন্সের মৃত্যুতে ‘স্টার ওয়ারস’ সিনেমার ডার্থ ভেডারের ছেলের ভূমিকায় অভিনয় করা মার্ক হ্যামিল শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও বাবা।’ এরপর একটি হৃদয় ভেঙে যাওয়ার ইমোজি দিয়েছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে দুইবার এমি পুরস্কার লাভ করেছেন এ অভিনেতা। গ্র্যামি ও গোল্ডেন গ্লোব পেয়েছেন একবার করে। এছাড়াও বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ক্যারিয়ারে অনবদ্য অভিনয়ের জন্য ২০১১ সালে একাডেমি কর্তৃপক্ষ সম্মানজনক অস্কার দেয় তাকে।

এর আগে ১৯৭১ সালে ‘দ্য গ্রেট হোয়াইট হোপ’ সিনেমার জন্য অভিনেতা হিসেবে অস্কারে মনোনয়ন করা হয়েছিল তাকে। অস্কার মনোনয়ন পাওয়া দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তি তিনি। এর জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছিলেন জেমস আর্ল জোন্স। এর আগে সিডনি পয়টিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর