শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিংড়ায় অবৈধ বাঁনা দিয়ে মাছ শিকার, বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫০ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় অবৈধভাবে বাঁনার বাধ দিয়ে মাছ শিকারের অভিযোগে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বাদী হয়ে সিংড়া থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংড়া পৌর এলাকার পাটকোল বিল ও পাটকোল বেইলী ব্রীজ এলাকায় অবৈধ বাঁনার বাধ দিয়ে মাছ শিকার করে আসছিলেন বিএনপির নেতাকর্মীরা। এমন অভিযোগে গত ৩১শে আগস্ট থেকে ৪রা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন। অভিযানে অবৈধ বাঁনার বাধ অপসারণ করে বিএনপির ৮ নেতাকর্মীর নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ সালের ৫ ধারায় মামলা করেন তিনি।

মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ছাড়াও বিএনপি কর্মী রানা, মতিন, করিম, জাফর, রাজিব, ফারুক ও দুলালকে আসামী করা হয়েছে।

এ বিষয়ে সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে কয়েকজন অবৈধভাবে বাঁনার বাধ দিয়ে মাছ শিকার করে আসছিল। আমি পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেছি এবং ৮ জনের নামে মামলা করেছি।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, বৃহস্পতিবার রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৮ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, অবৈধভাবে বাঁনার বাধ দিয়ে মাছ শিকারের অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করে বাধ অপসারণ ও ৮জনের নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা হয়েছে। অবৈধ বাঁনার বাধ ও সৌঁতিজাল অপসারণে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর