রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

উল্লাপাড়ায় পাট গুদামে আগুন দুই লাখ টাকার ক্ষতি

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাটের গুদামে আগুন । প্রায় দুই লাখ টাকার ক্ষতি । চার লাখ টাকা মুল্যের পাট আগুন থেকে রক্ষা করেছে উল্লাপাড়া ফায়ার সার্ভিস । শুক্রবার ভোর ৫ টার দিকে সিগারেটের আগুন থেকে এ আগুনের সুত্রপাত হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া ফায়ার সার্ভিস ।
উপজেলার পেচোরপাড়া গ্রামের পাট ব্যবসায়ী আব্দুস সামাদ সরকার বলেন তিনি ও লতিফ সরকার গুদামঘরটি ভাড়া নিয়ে যৌথ ভাবে পাটের ব্যবসা করে আসছেন। গুদামটির মালিক কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের নুর ইসলাম। তিনি আরো বলেন আজ ভোর রাতে পাশের গুদামের একজন কর্মচারাী গুদামটিতে আগুন লাগা দেখে উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয় ।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ সাইফুল ইসলাম জানান  আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে যান এবং দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । প্রাথমিক তদন্তে সিগারেটের আগুন থেকে পাট গুদামে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে । এ আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে এবং চার লাখ টাকার পাট আগুন থেকে রক্ষা করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর