রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সলঙ্গা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন 

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের ৮ নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সলঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান তালুকদারের অনিয়ম,দুর্নীতি, দু:শাসনে চেয়ারম্যানের পদ থেকে  অপসারণের দাবীতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আয়োজনে গতকাল দুপুরে সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মোড়ে ইউনিয়নের সর্বস্তরের জনগনকে নিয়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন,  সলঙ্গা থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুন সরকার সহ অনেকে। বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট ইউপি সদস্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পরিষদের সকল উন্নয়ন কাজ হতে বঞ্চিত করেন। ক্ষমতার দাপট দেখিয়ে একাই প্যানেল চেয়ারম্যান সাজিয়ে এক তরফা ভাবে পরিষদের সকল কার্যক্রম চালিয়ে সরকারি বরাদ্দ লুটপাট করেছেন।৫ আগস্ট সরকার পতনের পর হতে তিনি গাঢাকা দিয়েছেন। এ পর্যন্ত তাকে পরিষদে দেখা যায়নি।এতে পরিষদের কার্যক্রমের সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন জনগন। তাই দুর্নীতিবাজ চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদারকে চেয়ারম্যানের পদ থেকে অপসারন ও পদত্যাগ দাবী করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর