শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নাটোরে এমপি শিমুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে ৪ মরদেহ উদ্ধার

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৪:১৫ অপরাহ্ন

নাটোরে সদ্য সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেস থেকে অগ্নিদগ্ধ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে শহরের কান্দিভিটুয়া এলাকায় সংসদ সদস্য শিমুলের বাড়িতে সাধারণ মানুষ মরদেহ দেখতে পায়।

নিহতরা হলেন— শহরের তালতলা হাফরাস্তা এলাকার মো. বকুলের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিয়াম, উপশহর এলাকার দেলোয়ার হোসেন খানের ছেলে মিকদাদ হোসেন খান, উত্তর বড়গাছা এলাকার মো. আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম মোহন এবং শহরের মল্লিকহাটি এলাকার ফজের আলীর ছেলে ইয়াসিন আলী।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে নাটোরের সড়কে নেমে আসে হাজার হাজার উৎসুক জনতা। হাতে লাঠিসোঁটা ও জাতীয় পতাকা নিয়ে সড়কে নেমে উল্লাস ও মিছিল শুরু করেন তারা। একে অপরকে মিষ্টি খাওয়াতে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। বিকেল ৪টার দিকে শত শত বিক্ষুদ্ধ জনতা শহরের কান্দিভিটুয়া এলাকায় সদ্য সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের জান্নতি প্যালেস বাড়িতে আগুন দেয়। এসময় ৪ জন জান্নাতি প্যালেসে প্রবেশ করে। পরে আগুনের কারণে বের হতে না পেরে ভেতরে আটকা পড়ে চারজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর