শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের পেশা ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের পেশা ভিত্তিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সোমবার বেলা ১২টায় নাজিরপুর ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে দশদিন ব্যাপী ওই প্রশিক্ষণের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা হারুনর রশীদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুর রহমান প্রমুখ। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানসহ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত ২০২৩-২০২৪ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্প হতে পুনর্বাসিতদের পেশা ভিত্তিক এ প্রশিক্ষণ ১৫ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলবে। আয়বর্ধক এ প্রশিক্ষণ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন উপকারভোগীরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর