শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নাটোর জেলা আইনজীবি সহকারী সমিতির সভাপতি রানা, সম্পাদক ফরিদ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ২:৪৯ অপরাহ্ন

নাটোর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এস এম রবিউল আওয়াল রানা। তিনি পেয়েছেন ১৬১ ভোট, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৌমেন্দ্রনাথ ভট্টাচার্য পার্থ পেয়েছেন ৮৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে টানা ৬ষ্ঠ বারের মত নির্বাচিত হয়েছেন মো. ফরিদ উদ্দিন। তিনি পেয়েছেন ১৩৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আল মামুন পেয়েছেন ১০৮ ভোট।

শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ২৫২ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরিফুল হক মুক্তা ফলাফল ঘোষণা করেন।

সভাপতি রবিউল আওয়াল রানা নাটোর সদরের মোহনপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত সেকেন্দার আলী। সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন সিংড়া পৌরসভার চকসিংড়া মহল্লার মৃত আলিমুদ্দিন প্রামাণিকের ছেলে। এছাড়া মো. ফরিদ উদ্দিন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি ও উচ্চপদস্থ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর