শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিংড়ায় রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা ও কৃষি প্রণোদনা বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা, প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের চেক, প্রণোদনা ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

শুক্রবার (২৮ জুন) বেলা ১১টায় সিংড়াস্থ বাসভবনে এসব বিতরণ করেন প্রতিমন্ত্রী।

জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২ জন ব্যক্তিকে ৫০ হাজার করে আর্থিক সহায়তা, প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৭৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ৭ লক্ষ ৫০ হাজার টাকা অনুদানের চেক এবং প্রণোদনার আওতায় ২২০০ ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৪৫০জন কৃষককে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান লিখন, শামীমা হক রোজী, সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর