শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুড়-পুত্রবধুর মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুড় আক্কাস আলী ফকির ও পুত্রবধু লাকি বেগমের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ছোট চৌগ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত লাকি বেগম ছোট গ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী ও আক্কাস আলী ফকির একই এলাকার মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ও এলাকাবাসী জানান, ছোট চৌগ্রামের মৎস্য চাষী হামিদুল ইসলাম তার বাড়ী থেকে মানুষ চলাচলের রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে এ্যালুমিনিয়ামের খোলা তারে পুকুরে লাইন টেনে নিয়ে যায়। সকালে লাকি বেগম সেই রাস্তার পাশে তার গরুর গোবর তুলতে গিয়ে বৈদ্যুতিক লাইনের তারটি সড়িয়ে দিতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাটি লাকি বেগমের শ্বশুড় দেখতে পেয়ে একটি বাঁশ দিয়ে বিদ্যুতের তারটি সড়িয়ে দিতে গেলে সেই তারটি ছিটকে এসে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনার পর মৎস্য চাষী হামিদুল ইসলামের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এলাকাবাসী।

ওসি আবুল কালাম আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর