শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

মুত্যুর কোলে বিজয়ের স্বাদ – মো:মামুন মোল্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

রক্তের দুর্গন্ধে মৃদু ও দমকা হাওয়া ও জ্বলছে
নদীর তটে বেঁধে থাকা লাশ আর লাশ
শিয়াল কুকুরের সে কি টানাটানি ;
ঝাঁকে ঝাঁকে বহুদূর থেকে উড়ন্ত চিল শকুন
খুব কাছের পরিচিত কাক ও,
নেমে আসছে তো আসছে ।
ঠুকরিয়ে ঠুকরিয়ে লাশের দেহ ক্ষত-বিক্ষত
টুকরো টুকরো মাংস নিয়ে সে কি সংগ্রাম?
বিমর্ষ লাশের দৃশ্য দেখে দেখে,
প্রিয় জনের চোখের জলে সমুদ্র থেকে মহাসমুদ্র।
কখন যেন ছুটে আসে কত শত বন্দুকের বুলেট;
আমিও হতে পারি এমন পশুদের খাদ্য!
এ কথা কখনো মস্তিষ্কে আসেনি।
একটি মাত্র চিন্তা ! কখন উড়িবে বিজয় নিশান?
হঠাৎ পাকবাহিনীর গুলিতে দেহংশ ক্ষত-বিক্ষত
বেদনার যন্ত্রণায় ছট-ফট রক্তাক্ত দেহ !
খাঁচার পাখি প্রায় ছেড়ে যায় যায়;
আকাশে বাতাসে ধ্বনিত,জয় বাংলার স্লোগানে
এই শব্দে মৃত্যুর যন্ত্রণা ও; থমকে দাঁড়ায়!
মৃত্যুর কপাটে দাঁড়িয়ে, তুলে নেয় বিজয়ের স্বাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর