শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ঈদে কাঠের গুড়ির কদর

আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর):
আপডেট সময়: শনিবার, ১৫ জুন, ২০২৪, ৪:২০ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে ঈদ উল আযহাকে সামনে রেখে গোশত কাটার মৌসুমী ব্যবসা কাঠের গুড়ি বা খাইটার বেচা কেনা বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে দামও। হাট-বাজার এলাকায় রাস্তার পাশে থরে থরে সাজিয়ে বিক্রি করতে দেখা গেছে এসব খাইটা। তবে ব্যাবসায়ীরা দুষছেন কাঠের দামকে।

শনিবার (১৫ জুন) পৌর শহরের চাঁচকৈড় বাজারে সরেজমিনে দেখা যায়, রসুন হাট পুরাতন ব্রীজ, ছাতার মোড়, ফার্নিচার পট্টিসহ বিভিন্ন মোড়সহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে এসব খাইটা। ছোট-বড় নানা আকৃতির এসব খাইটা কিনছেন পশু কোরবানী দাতারা।

খাইটা বিক্রেতা শহিদুল ইসলাম জানান, ১শ টাকা থেকে ৬শ টাকা দামের খাইটা রয়েছে তার কাছে। দাম বেশির কারন হিসাবে তিনি জানান, অন্যান্য জিনিসের মতো কাঠের গাছের দামও বেড়েছে। তিনি আরও জানান, সব কাঠে খাইটা হয়নি। তেঁতুল কাঠের খাইটা সব থেকে ভালো আর এ কাঠের খাইটার চাহিদা-দামও দুটোই বেশি।

তিনি আরও জানান, ৫-৭ বছর ধরে কোরবানির ঈদের আগে খাইট্যার ব্যবসা করেন। গত বছরও প্রায় ৩শ পিচ খাইট্যা বিক্রি করেছিলেন। এবছরও একই ধরনের বিক্রি হবে বলে আশা তার। এবারও ভালো লাভের আশা করছেন তিনি।

পৌর শহরের আনন্দনগর মহল্লার বাসিন্দা বদিউজ্জামান জানান, তিনি এবছর কোরবানী উদ্দেশ্যে একটি ছাগল কিনেছেন। গোস্ত প্রক্রিয়ার জন্য একটি মাঝারি আকৃতির খাইটা কিনতে এসেছেন। আগের বছরগুলোতে যেগুলো কেনা হয়, সেগুলো নষ্ট হয়ে যায় অযতেœ অবহেলায়। তাই নতুন করে কিনলাম আবার। দরদাম শেষে ২৫০ টাকায় একটি খাইটা কিনেছেন তিনি। তার দাবী গত বছরের তুলনায় এবছর দাম বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর