রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উপলক্ষে চৌহালীতে প্রেস ব্রিফিং

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের চৌহালীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে ২য় ধাপে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ৷
সোমবার(১০ জুন) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস বিফ্রিং এ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান ৷
এসময় উপস্থিত ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ ওসি শ্যামল কুমার দত্ত, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন অফিসার হেকমত আলী, চৌহালী প্রেসক্লাবের সভাপতি ইদ্রিস আলী, সাবেক সভাপতি মাহমুদুল হাসান, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, কালবেলার প্রতিনিধি ইমরান হোসেন আপন, আল ইমরান মনু, রোকনুজ্জামান রুকু, আবু দাউদ, শাকিল আহমেদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, চৌহালীতে আগামী ১১ জুন ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হবে ৷
উপজেলায় ৫ম পর্যায়ের ২য় ধাপে ১২৭টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হবে। এ নিয়ে উপজেলায় মোট ১৯৩টি পরিবারকে ঘর প্রদান করা হলো ৷ আগামী ১১ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর করবেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর