শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ইজিবাইকে স্বচ্ছলতা ফেরাতে বাঁধা হল ছিনতাইকারীরা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৮ জুন, ২০২৪, ১:০০ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে ভয়ংকর ড্রাগ (স্কোপোলামিন) শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার হাজিরহাট বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইজিবাইক চালককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। ইজিবাইক চালক একরামুল হক (৩৮) উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর এলাকার ইয়ার মন্ডলের ছেলে। ঋণে কেনা ইজিবাইকে স্বচ্ছলতা ফেরাতে একরামুল হকের জীবনে বাঁধা হয়ে দাঁড়ালো ছিনতাইকারীরা।

একরামুল হকের শ্যালক এনামুল হোসেন ও স্থানীয়রা জানান, ‘প্রতিদিনের মত শুক্রবার সকাল ৬টায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন একরামুল। কাছিকাটা, মহিষলুটি, মান্নাননগর, তাড়াশ, চাঁচকৈড় এলাকা দিয়ে তিনি বেশিরভাগ সময় ভাড়ায় ইজিবাইক চালিয়ে থাকেন। ঘটনার দিন হাজিরহাট এলাকা থেকে ইজিবাইক নিয়ে কাছিকাটার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। কাছিকাটা গ্যাস পাম্প এলাকায় পৌছালে ইজিবাইকে কোন যাত্রী না থাকার সুযোগে দুইজন অজ্ঞাত পথচারী গাড়ি থামাতে বলেন। একপর্যায় ওই দুই ব্যক্তি একরামুল হকের নাকের সামনে সাদা পাউডার ছুঁড়ে মারে। এতে জ্ঞান হারিয়ে একরামুল মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা ইজিবাইক নিয়ে চলে যায়। স্থানীয়রা একরামুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক চৈতি মুন্সি বলেন, প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। জ্ঞান ফিরলে বিস্তারিত বলা যাবে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন বলেন, ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলছে। চালকের জ্ঞান ফিরলে অভিযোগ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর