রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

তাড়াশে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
গ্রেফতার
গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জামাদিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছেন তাড়াশ থানা পুলিশ।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

সোমবার (৩ জুন) রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া এলাকা থেকে ওই চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, বগুড়া জেলার কাহালু থানার সাখাওয়ালী গ্রামের মৃত কাশেম আলীর ছেলে তসলিম হোসেন (৪২), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোষপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আরশেদ আলী (৪৫), যশোর জেলার চৌগাছা উপজেলার শুলয়া বাজার গ্রামের শ্রী প্রহল্লাদের ছেলে স্বপন কুমার (৪০) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার খোলামেলা মডেল টাউন এলাকার আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মালেক (৪৫)।

এ বিষ‌য়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গভীর রাতে ওই এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জামাদি চুরি করে ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় চুরির মালামালসহ তাদের চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর