শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

জামালপুরে এক সাংবাদিক হত্যার পর, আরেক সাংবাদিককে হত্যাচেষ্টা

স্টাফ রিপোর্টার জামালপুর:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

বকশিগঞ্জে সাংবাদিক হত্যার বছর যেতে না যেতেই ইসলামপুরে ঘটল সাংবাদিক হত্যাচেষ্টা! হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাংবাদিক, ধরাছোঁয়ার বাইরে হামলাকারী।
সোমবার(২৭ মে) দুপুরে দৈনিক কালবেলার ইসলামপুর উপজেলা প্রতিনিধি এনামুল হক, এ হামলার শিকার হয়েছেন।
জানা যায়, “কালোবাজারীর মিলে উঠছে সরকারি চাল” এমন গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর বাজারস্থ স্থানীয় কালোবাজারি আরিফের মিলে যান সাংবাদিক এনামুল হকসহ কয়েকজন। সে প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত করণে আরিফকে জিজ্ঞাসা করলে আরিফ বাকবিতন্ডার এক পর্যায়ে তার হাতে থাকা বুরুঙ্গা দিয়ে সাংবাদিক এনামুলের পেটে আঘাত করে। এই ঘটনায় গুরুতর আহত সাংবাদিক এনামুলকে প্রথমে ইসলামপুর হাসপাতালে পরে জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
এদিকে এই ঘটনায় আহত সাংবাদিক এনামুল হকের ছেলে মোঃ লিংকন সরকার ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামি আরিফকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অপরদিকে এর আগেও সংবাদ সংগ্রহ ও সংবাদ প্রকাশ করার ক্ষোভে খুন করা হয়েছে বিডিনিউজ ডটকম ও একাত্তর টিভির বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি, গোলাম রব্বানী নাদিমকে। যার এখনো বছর গড়ায়নি। সে মামলার এখনও বেশ কয়েকজন আসামি অধরা। বিচার কার্য শেষ হয়নি। এরইমধ্যে পাশের উপজেলা ইসলামপুরে কালবেলার উপজেলা প্রতিনিধি এনামুল হককে হত্যাচেষ্টা করা হলো।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা সাংবাদিক হত্যাচেষ্টার বিষয়ে বলেন, আমরা সাংবাদিকরা দুর্বল নই। আমরাও ইটের জবাব পাটকেল দিয়ে দিতে জানি। কিন্তু, আমরা সাংবাদিক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই, প্রথমে আইনের আশ্রয় নিয়েছি। আইন যদি আইনের গতিতে না চলে, যদি ব্যপ্তয় ঘটে তাহলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো। অপরাধী যেই-ই হউক ছাড় পাবে না।
এব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুমন তালুকদার বলেন, আহত সাংবাদিকের ছেলের একটা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর