শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২০ মে, ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

চলতি বোরো মওসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০মে) সকাল ১১টার দিকে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে চুক্তিবদ্ধ মিল ও কৃষকদের কাছ থেকে এই সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শরিফুল ইসলাম ও খাদ্য পরিদর্শক মো. আসাদুজ্জামান খান প্রমুখ।

খাদ্য পরিদর্শক আসাদুজ্জামান খান জানান, এবছর খাদ্য গুদামে ২ হাজার ৭৮৬ মেট্রিকটন চাল ও ৫৪৯ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে উপজেলার চুক্তিবদ্ধ ৫৪ জন মিলারের কাছ থেকে ৪৫ টাকা কেজি দরে চাল। আর কৃষক আ্যাপসের আবেদনকৃত কৃষকদের কাছ থেকে লটারীর মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। কৃষক অ্যাপসে ৩৩১ জন কৃষক আবেদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর