শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

জামিল হায়দার জনি, নলডাঙ্গা(নাটোর):
আপডেট সময়: শনিবার, ১৮ মে, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন

নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মোছাঃ আয়েশা সিদ্দিকা (২৩) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৮ মে) সকালে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের নিজ শয়ন কক্ষ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ।  নিহত আয়েশা সিদ্দিকা উপজেলার বাসিলা গ্রামের মোঃ মিজানুর রহমান মুন্টুর স্ত্রী।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনোয়ারুজ্জামান জানান, বাঁশিলা মধ্যপাড়া গ্রামের গৃহবধুর সাথে স্বামীর পারিবারিক কলহ বিরাজ করছিল। ওই কলহের জের ধরে শনিবার সকালে বাড়ির লোকজনের অজান্তে নিজ শয়ন কক্ষে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেননা এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর