শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

রাণীনগরে মদ তৈরির জাওয়াসহ মদ ব্যবসায়ী গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

পুলিশী অভিযানে নওগাঁর রাণীনগরে চোলাই মদ তৈরির ৭৫ লিটার মাদকদ্রব্য ওয়াস (জাওয়া) সহ আজিজার রহমান (৬৬) নামে এক একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিন তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

রাণীনগর থানার পুলিশ সোমবার রাতে উপজেলার কাশিমপুর গ্রামে অভিযান চালিয়ে আজিজারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজিজার রহমান কাশিমপুর সরদারপাড়া গ্রামের মৃত আফসার সরদারের ছেলে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, আজিজার তার নিজ বাড়িতে মদ তৈরি করে নিয়মিত বিক্রি করে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ব্যবসায়ী আজিজারকে গ্রেফতার করে তার বাড়ি তল্লাশি করে বাড়ির আঙ্গীনায় মাটির নিচ থেকে ড্রাম ভর্তি মদ তৈরির ৭৫ লিটার মাদকদ্রব্য ওয়াস (জাওয়া) উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সোমবার রাতেই আজিজারের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা রুজু করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মদ ব্যবসায়ী আজিজারের বিরুদ্ধে আরো ৭ টি মাদক মামলা রয়েছে বলে রাণীনগর থানাপুলিশ সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর