রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সলঙ্গায় বৃষ্টি প্রার্থনায় ইস্তেস্কার নামাজ আদায়

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

হে আল্লাহ বৃষ্টি দাও।ও মাবুদ প্রকৃতি ঠান্ডা করো।তোমার কাছে বৃষ্টি ফরিয়াদ করছি ওগো প্রভু। মাবুদ মাওলা অনাবৃষ্টি-খরা থেকে আমাদের রেহাই করো।ওগো দয়ার আল্লাহ তুমি আমাদের ইস্তেগফার কবুল কর।আমাদের মাফ করো। মেহেরবান খোদা তুমি আমাদের উপর খাস রহমত নাজিল কর।নামাজ শেষে এভাবে আল্লাহর দরবারে দু’হাত তুলে কান্নাকাটি করতে থাকেন সলঙ্গার মুসুল্লীরা।তীব্র তাবদাহে পুড়ছে সলঙ্গাবাসী।এতে জনজীবন ও প্রাণীকুল অতিষ্ঠ হয়ে পড়েছে।বেশি কষ্টে আছে জীবিকার তাগিদে বাইরে থাকা মানুষগুলো। চলমান তাপদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য আল্লাহর দরবারে ইস্তেস্কার বিশেষ নামাজ আদায় করেন স্থানীয় মুসুল্লীরা। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সলঙ্গা ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মুফতী হাফেজ মাও: আব্দুর রউফ এর ইমামতিতে জামায়াত অনুষ্ঠিত হয়।এ সময় ২ রাকাত ইস্তেস্কার নামাজের পুর্বে নসিহতপুর্ণ আলোচনা করা হয়।চলমান  তাপদাহ,খরা থেকে মুক্তি ও আল্লাহর রহমত বৃষ্টির জন্য দোয়া চেয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নানা বয়সী মুসুল্লীরা এ নামাজ আদায় ও মোনাজাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর