রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

অভয়নগরে তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে স্যালাইন মিশ্রিত খাবার পানি বিতরণ

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৬:০৩ অপরাহ্ন

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলের পক্ষ থেকে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে স্যালাইন মিশ্রিত বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল থেকে বিকাল ৫ টা পযন্ত নওয়াপাড়া নুরবাগ বাসস্ট্যান্ড, স্বাধীনতা চত্বরসহ জনবহুল এলাকায় স্যালাইন মিশ্রিত খাবার পানি বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে সাধারণ পথচারীদের মাঝে স্যালাইন মিশ্রিত বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন

অভয়নগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হায়াত রুম্মান, পৌর ছাত্রলীগের সভাপতি আবিদ আলম সাজিদ, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারাফাত হোসেন লনি, ছাত্রলীগ নেতা রিশাদুজ্জামান নাহিদ, ও সাজিদ হাসান নির্জন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর