শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পিন্টু, সম্পাদক মুন্নু

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৪:০২ অপরাহ্ন

নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম এম ওয়াহিদুজ্জামান পিন্টুকে ভারপ্রাপ্ত সভাপতি ও সোহেল রানা মুন্নুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘঠিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র জমাদানে বাধা প্রদান, মারপিট ও অপহরণের ঘটনাসহ অনাকাঙ্খিত ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সুমনের জবানবন্দি, নিউজপোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত ঘটনায় সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসান ইমাম ও সাধারণ সম্পাদক মো. মোহন আলীর সম্পৃক্ততা রয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সাথে সম্পৃক্ততা থাকায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিংড়া উপজেলার সভাপতি মো. হাসান ইমাম ও সাধারণ সম্পাদক মো. মোহন আলীকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম এম ওয়াহিদুজ্জামান পিন্টুকে সভাপতি ও সোহেল রানা মুন্নুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর