শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিংড়ায় মসজিদের অর্থ আত্মসাৎ ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সভা

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় মসজিদের অর্থ আত্মসাৎ ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের সারদানগর সড়কে এই কর্মসূচি পালন করেন এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ।

এসময় বক্তব্য দেন সারদানগর পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি মো. গোলাম হোসেন, মো. ইয়াকুব আলী, মো. মোফাজ্জল, মো. আমীর, মো. ওসমান গণি।

বক্তারা বলেন, নুর আলী, মো. শাহজাহান, ভুট্টু ও আফজাল হোসেন মসজিদের জমা টাকা, গাছ বিক্রি ও পুরাতন রড বিক্রির ১১ লক্ষ ৯০ হাজার টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ করলে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

প্রসঙ্গত, গত ২৪শে মার্চ ৬জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেন মসজিদে সভাপতি মো. গোলাম হোসেন। এরপর ৪রা এপ্রিল ৮জনকে বিবাদী করে নাটোর আমলী আদালতে মামলার আবেদনও করেন তিনি। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর