শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিংড়ায় ৪টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার-১

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৮:০০ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় ৪টি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল গ্রামের শ্রীবাস চন্দ্র সরকারের বাড়ির গোয়াল ঘরের তালা কেটে ৩টি গাভী ও ১টি ষাড় গরু চুরি হয়। ভূক্তভোগী মালিক গরুগুলো চুরির বিষয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় একটি মামলা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সিংড়া থানা পুলিশ উপজেলার সুকাশ ইউনিয়নের দোশোপাড়া গ্রাম থেকে গরুগুলো উদ্ধার এবং এ ঘটনায় জড়িত আঃ রউফ (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেন। তিনি দোশোপাড়া গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, গরুগুলোর মালিক সিংড়া থানায় উপস্থিত হয়ে সনাক্ত করলে উদ্ধারকৃত ৪টি গরু সলঙ্গা থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর