শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নাটোরে জানালার গ্রিল কেটে ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরি

জামিল হায়দার জনি, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৮:০৮ অপরাহ্ন

নাটোরের নলডাঙ্গায় জানালার গ্রীল কেটে হাবিব ফার্মেসী নামে একটি ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই ঔষধ দোকান থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা সহ ঔষধ নিয়ে যায়।
শনিবার (৬ এপ্রিল) রাত্রী তারাবির নামাজের সময় এ চুরির ঘটনা ঘটে। ফার্মেসীর মালিক মোঃ মিজানুর রহমান মাহাবুল জানান, শনিবার রাত ৮ টার দিকে তারা প্রতিদিনের মত দোকান বন্ধ করে  তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়। পরে মসজিদ থেকে নামাজ  পড়ে এসে দোকান খুলে দেখতে পান দোকান ঘরের জানালার গ্রিল কাটা এবং ক্যাশ ড্রয়ার ভাঙ্গা অবস্থায় রয়েছে।
তিনি আরো বলেন, গত বছর আমার ডিসকভার মোটরবাইক ১২৫ সিসি চুরি হয়ে যায় নলডাঙ্গা বাজার থেকে আজ ও পুলিশ উদ্ধার করতে পারেনি । এবার চোরেরা দোকানে থাকা প্রায় নগদ এক লাখ ৫০‌ হাজার টাকা ও ওষুধ নিয়ে গেছে। পরে থানায় খবর দিলে  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোনোয়ারুজামান জানান, চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মৌখিক অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর