রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চেয়ারম্যান হয়ে মানুষের সেবা করতে চান-আলমগীর হোসেন 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণায় মাঠে নেমে পড়েছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সম্ভাব্য প্রার্থীরা। ভোটারদের সমর্থন ও দোয়া কামনায় ব্যস্ত সময় পার করছেন তারা। আসন্ন চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের স্টল গুলোতে সম্ভাব্য প্রার্থীদের প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে।
 ২০২৪ সালে চৌহালী  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে গরীব-দুঃখী ও মেহনতি মানুষের সেবক হয়ে থাকতে চান সমাজসেবক সিঙ্গাপুর প্রবাসি সাবেক ছাত্রনেতা মোঃ আলমগীর হোসেন।
 মানুষের বিপদে-আপদে পাশে থেকে সবসময় নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিতেই প্রার্থী হতে চান  তিনি। সমাজে কল্যাণমূলক কাজ থেকে শুরু করে অসহায় ও অসুস্থ মানুষকে সেবা করতে চান।  এছাড়াও তিনি সবসময় সাধারণ মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়িয়ে তাদের কাছে রেখে এলাকার উন্নয়ন ধারা অব্যাহত রেখে  অল্প সময়ে তিনি সকলের কাছে বিপদের বন্ধু হিসেবে পরিচিত হয়ে পাশে থাকবে।
উপজেলার খাষকাউলিয়া (মিয়া পারা) গ্রামের সম্ভান্ত মুসলিম ও রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি।
 সম্ভাব্য পদ প্রার্থী মো, আলমগীর হোসেন এর সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন, মানুষের সেবায় নিজেকে বিলিয়ে  অবহেলিত জনগোষ্ঠীর দাবি পুরণে চেয়ারম্যান পদে পদ প্রার্থী হবেন বলে ঘোষণা করেছি। চৌহালী  উপজেলাবাসী চাইলে এই নির্বাচনে আমি জয়লাভ করবো (ইনশা আল্লাহ)। নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য প্রথম কোন কাজটি করবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের পদক্ষেপ অনুযায়ী উপজেলা থেকে মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করব। সম্মেলিত উদ্যোগে মরন নেশা মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করবে। আশাকরি উপজেলার নেতৃবৃন্দ আমার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার  উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করবো। তিনি সাধারণ ভোটারদের ভালোবাসা ও সমর্থন নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত তার ভক্তভিন্দরা। চৌহালী  উপজেলায় চেয়ারম্যান পদে  একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর