রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সলঙ্গায় মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরমান (২২) নামে ব্যাটারি চালিত মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৫ মার্চ) সকালে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কের ঝাকরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মো. আয়নাল শেখের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, রবিবার সন্ধ্যায় নিজের মিশুকটি নিয়ে বাড়ি থেকে বের হন আরমান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করে তাকে বা তার মিশুকটি পাওয়া যায়নি।
সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাট মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান,  ধারণা করা হচ্ছে, চালকের  গলাকেটে হত্যার পর মিশুকটি নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর