শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

খুব সহজেই বানিয়ে নিন বুন্দিয়া

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

ইফতারে পরিবারের সকলের স্বাস্থ্যের কথা বিবেচনা করে রাঁধুনীরা চান ঘরেই খাবার তৈরি করতে। তেলে ভাজা ঝাল খাবারের পাশাপাশি তারা মিষ্টি জাতীয় খাবারও তৈরি করেন নিজ হাতে। মিষ্টি খাবারের মধ্যে জিলাপির পাশাপাশি জনপ্রিয় আরেকটি আইটেম হচ্ছে বুন্দিয়া। ময়দা দিয়ে স্বাস্থ্যকর উপায়ে বাড়িতেই আইটেমটি বানিয়ে ফেলতে পারে। জেনে নিন কীভাবে বানাবেন।

১ কাপ ময়দার সঙ্গে ১/৪ চা চামচ বেকিং পাউডার ও ১ চিমটি লবণ মিশিয়ে নিন। পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। ব্যাটার দুই ভাগে ভাগ করে আলাদা ফুড কালার মিশিয়ে ২০ মিনিট ঢেকে রাখুন। পছন্দ মতো লাল বা সবুজ রঙ ব্যবহার করতে পারেন। আবার কোনও রঙ ছাড়াই বানিয়ে ফেলতে পারেন।

প্যানে তেল গরম করুন। ঝাঁঝরিতে ব্যাটার নিয়ে তেলের ভেতর বুন্দিয়া ফেলুন সাবধানে। একবারে বেশি ছাড়বেন না। এতে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। ভাজা হলে কিচেন টিস্যুর ওপরে উঠিয়ে রাখুন বুন্দিয়া।

এবার চিনির শিরা তৈরি করে নিন। এজন্য ১ কাপ পানি, স্বাদ মতো চিনি ও দুটি এলাচ দিয়ে জ্বাল দিন। ঘন করবেন না সিরা। পাতলা থাকতে থাকতে ১ চা চামচ লেবুর রস ও ভেজে রাখা বুন্দিয়া মিশিয়ে অল্প আঁচে নেড়ে নামিয়ে নিন।


আপনার মতামত লিখুন :

One response to “খুব সহজেই বানিয়ে নিন বুন্দিয়া”

Leave a Reply to * * * Apple iPhone 15 Free * * * hs=9f25ee2fab6bfc6e4f1cbceaf19bad72* Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর