শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আগুন বাজার – রুদ্র অয়ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

নিত্যপন্য বাগড়া বাধায়
দামটা কাহার বেশি,
পিয়াজ রসুন মরিচের
দর দাম রেশারেশি!
আদা বলে গাঁধা তোরা সব
কেউ নেই সমতুল্য,
এলাচ বলে জানোনা কি হে
আমার বাজার মূল্য!
চোখ রাঙিয়ে আলু যে বলে
ছাড়না তোর গল্প,
দামটা একটু বেশি হলেও
ব্যবহার তোর অল্প।
দামটা আমার উর্ধগতি
বেশি বেশি লাগি আমি,
হিসেবে কষে দেখরে তোরা
আমি সব চেয়ে দামি।
চিনি বলে চিল্লাসনা তোরা
মূর্খমীটা আজ ছাড়,
চা ওয়ালারে জিজ্ঞেস কর
দামটা বারতি কার।
জিরা মশাই বলছে রেগে
সবার চেয়ে সে দামি,
ধনিয়াও বলেছে রে ভাই
সস্তা নইতো আমি।
সয়াবিন তেল ঝেড়ে কাশে
হায়রে মূর্খের দল,
আমি থাকতে কেন যে তোরা
ঝগড়া করিস বল!
আশি থেকে দু’শো ছুঁই ছুঁই
মাত্র যে এক রাতে,
দামের সাথে পাল্লা দিয়ে কি
পারবি আমার সাথে!
দাঁত কেলিয়ে মাছেরা বলে
সস্তা আমরা নইতো,
বারতি দাম দিলেই তবে
ক্রেতার ব্যাগে যায়তো।
খাশি গরু মুরগি এবার
সমস্বরে জোরে বলে,
দামের সাথে তুলনা কি রে
আমাদের সাথে চলে!
আমরা এখন ধনী লোকের
খাবার বলে যে কথা,
গরীবেরা আমাদের দামে
পায় কেবলই ব্যথা।
দাম নিয়ে বাজারে হঠাৎ
আগুন আগুন শোর,
আগুন ভয়ে বাজার ছেড়ে
দিলাম সজোরে দৌড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর