রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী  আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি প্রশাসক জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান ও অর্থদণ্ড  খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসার ছবক ও দোয়া অনুষ্ঠান চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম

চৌহালীতে চোরাই মোটরসাইকেল সহ ইউনিয়ন উদ্যোক্তা আটক 

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৯:৫০ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ টি চোরাই মোটরসাইকেল সহ এক ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাকে আটক করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে (১৪ মার্চ) বৃহস্পতিবার রাতে চৌহালী ও নাগরপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় এবং  চোর চক্রের সক্রিয় সিন্ডিকেটের সাথে জড়িত থাকায় নাগরপুরের গয়হাটা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো.আরিফুল ইসলাম(৪৩)কে আটক করে চৌহালী থানা পুলিশের চৌকস দল। আটককৃত উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম গয়হাটা ইউনিয়নের আগত গয়হাটা গ্রামের  মোঃ আবুল কালাম আজাদের ছেলে।
আজ শুক্রবার দুপুরে এতথ্য  নিশ্চিত করে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি চোরাই মোটরসাইকেল সহ উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম আটক করা হয়।
আটককৃত মো. আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার পাশাপাশি একটি চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় এবং চোর চক্রের সক্রিয় সিন্ডিকেটের সাথে জড়িত। চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেল চুরি করে কাগজপত্র  জাল জালিয়াতির মাধ্যমে  সাধারণ মানুষের কাছে বিক্রি করতো। তার  বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেল এর প্রকৃত মালিকের সন্ধান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর