শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বড়াইগ্রামে ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় সহকারী চালক নিহত

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৬:১০ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের পিছনে ট্রাকে ধাক্কায় জাহিদ আলী (২৭) নামের এক চালকের সহকারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান তেল পাম্প এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। নিহত জাহিদ আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জশিম উদ্দিনের ছেলে।
দুর্ঘটনায় কবলিত ট্রাকের চালক জুয়েল আলী বলেন, চট্রগ্রাম থেকে খেজুর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৮৬৬০) নিয়ে রাজশাহী যাচ্ছিলাম। আগ্রাণ এলাকায় পৌছালে সামনে থাকা আরেকটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪-৩০৩১) পিছনের চাকা বিকল হয়ে রাস্তায় দাড়িয়ে যায়। আমি নিয়ন্ত্রন করতে না পারলে ওই ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জাহিদ আলী নিহত হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একটি ট্রাক জব্দ করা হয়েছে ও আরেকটি ট্রাক পালিয়ে গেছে। উর্দ্ধোতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর