শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম,আটক ৫

নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন

নাটোরে আদালত চত্বরে সময় আহমেদ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে নাটোর কোর্ট চত্বরের সামনে এ ঘটনা ঘটে।

আহত সময় আহমেদ নাটোর শহরের কানাইখালী এলাকার মো. রাজু আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি মামলার হাজিরা দিতে নাটোর জজকোর্টে যান সময় আহমেদ। কোর্টে হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় নাটোর কোর্ট চত্বরের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ওই যুবকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে যুবকের বাম হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়। এসময় পুলিশ দেখতে পেয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করেছে। পরে অপর একজনকে গ্রেফতার করে পুলিশ।

আহত যুবককে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর