বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নান্দাইলে জাঁকজমকপূর্ণ ভাবে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি, পলাতক আসামি গ্রেফতার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারী সার্জেন্টের গুরুতর অভিযোগ : ভ্রূণ হত্যা ও ২০ লাখ টাকা আত্মসাতের দাবি নাগরপুরে শ্রমিক নেতার সংবাদ সম্মেলন: রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ভিত্তিহীন অপ-প্রচারের অভিযোগ মানবতার ফেরিওয়ালা খ্যাত পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার স্বপন কুমার দত্তের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা আটোয়ারীতে বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা অভয়নগরে মানুষ বিক্রির হাট, ধান কাটার মৌসুমে শ্রমের দাম আকাশচুম্বী

স্বামী পরিত্যক্তা নারী ধর্ষণের শিকার, থানায় মামলা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ন

পাবনার চাটমোহর ধর্ষণের শিকার স্বামী পরিত্যক্তা এক নারী। চাটমোহর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। বুধবার (১৩ মার্চ) ওই নারী থানায় মামলাটি দায়ের করেন। ধর্ষণের ঘটনাটি ঘটেছে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বরদানগর গ্রামে মাঠের মধ্যে। নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের ছানোয়ার হোসেনের স্বামী পরিত্যক্তা মেয়ে (৩২) থানায় লিখিত এজাহারে উল্লেখ করেছেন, একই গ্রামের বজলুর রহমানের ছেলে ফারুক হোসেন (২৫) ওই নারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো। এরই এক পর্যায়ে গত ১২ মার্চ দুপুরে ফারুক হোসেন ওই নারীকে প্রলোভন দিয়ে পাশের বরদানগর গ্রামে মাঠের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান, এ বিষয়ে আজ বুধবার মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর