রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সলঙ্গায় অমর একুশে বই মেলার উদ্বোধন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

ইতিহাস-ঐতিহ্য আর বিপ্লবের পুর্ণভুমি সিরাজগঞ্জের সলঙ্গায় অমর একুশে বই মেলার উদ্বোধন হয়েছে।আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন,রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন,রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার গণমানুষের নেতা ডা: আব্দুল আজিজ এমপি,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, রায়গঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব,নলকা ইউনিয়ন আ’লীগের সভাপতি কাউসার আহমেদ,সাধারন সম্পাদক আ: ছাত্তার,ঘুড়কা ইউনিয়ন আ’লীগের আহবায়ক কে,এম আহসান হাবীব আসলাম,সলঙ্গা  থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান বাচ্চু,সাধারন সম্পাদক রিপন হাসান,থানা মৎস্যজীবী লীগের সভাপতি আ:খালেক,আকতার হোসেন সহ অনেক। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো: নাসিম। স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরন এর আয়োজনে চলবে এ বই মেলা। সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠের এ বই মেলা প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। মেলায় বিভিন্ন লেখক,কবি,সাহিত্যিক,সাংবাদিক,মুক্তিযোদ্ধা,শিক্ষাবিদদের বই ছাড়াও শিশুদের জন্য ছড়া,কার্টন বই থাকবে।মেলায় দর্শনার্থীদের আনন্দ বিনোদনের জন্য প্রতিদিন স্থানীয় ও আঞ্চলিক শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিশুদের বিনোদনের সুব্যবস্থা থাকবে।এ ছাড়াও মেলা মঞ্চে প্রতিদিন বিকেলে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন, আবৃত্তি,উপস্থিত বক্তৃতা,কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর