রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াশে মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে জখম

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মোঃ শাকিল রানা (২৮) নামের এক যুবককে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে মেরে জখম করেছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুড়া ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে। এ ঘটনায় আহত যুবক বাদী হয়ে তাড়াশ থানায় প্রতিপক্ষের ৪ জনের নামে সাধারন ডেয়েরী করেছেন। শাকিল রানা অভিযোগ করে বলেন, নিজস্ব পুকুরে মাছ চাষ করে জীবন-জীবিকা নির্বাহ করেন তিনি। আমার পুকুরে মাছ জোরপূর্বক মারতে থাকিলে আমি তাদের কে মাছ মারতে নিষেধ করি তখন মোঃ জহুরুল ইসলাম, জহুরুলের ছেলে ও বউ। মোঃ জিয়াউল হক লালু, লালুর ছেলে ও বউ পূর্ব শ্রত্রুতার জেরে ৪-৫ জন আমার উপর হামলা চালায়। এমনকি কিল ঘুসি মেরে আমাকে মাটিতে ফেলে পা দিয়ে লাথি মারে। আমি জান প্রাণের ভয়ে তাড়াশ থানায় সাধারণ ডায়েরী করেছি। এমনকি যারা সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে তাদেরকে হুমকি দিচ্ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় আহত শাকিল রানাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে মারপিটের অভিযোগ অস্বিকার করে জহুরুল, লালুসহ অন্যান্য জনেরা বলেন বেশি মারা হয়নি সুযোগ পেলে মেরে ফেলবো। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে ৪ জনের নামে সাধারণ ডায়েরী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর