শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

আ,লীগ নেতার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও এর রুহিয়া থানায় পূর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে আওয়ামীলীগের নেতার বিভিন্ন প্রজাতির মৎস্য নিধন করেছে দুর্বৃত্তরা । গত বুধবার কুয়াশা ভরা রাতে বিষ প্রয়োগের ঘটনাটি ঘটে ।
স্থানীয়রা জানান, রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কানিকশালগাঁও গ্ৰামে এ ঘটনা ঘটে ।
রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর গ্রামের বাড়ি সংলগ্ন নিজের পুকুরে এই ঘটনাটি ঘটানো হয়েছে ।
বৃহস্পতিবার সকালে উক্ত পুকুরে স্থানীয় মাছ চাষকারি আবুল কালাম পুকুর পাড়ে গিয়ে দেখেন মাছ মরে ভেসে উঠেছে ।
রুই কাতলা মৃগেল, তেলাপিয়াসহ নানা জাতের মাছ মরে ভেসে উঠেছে । এতে প্রায় আনুমানিক  ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ।
রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু বলেন,গত ৩০ ডিসেম্বর/২৩ প্রতিবেশী  মিন্টু,মিরকাশিম,  সলেমান, আখিবুল ও মিন্টুর বউ বিউটি সহ অজ্ঞাত কয়েকজনের সঙ্গে আমার ম্যানেজার  ফকরুলের বউ এর সাথে গাছের পাতা জড়ানোকে কেন্দ্র করে ঝগড়া এবং হাতাহাতি  হয়েছিলো ঘটানাটি সংসদ নির্বাচনের কারনে তাৎক্ষনিক সমাধান করা না হলে আবার গত ১৫ জানুয়ারী/২৪ তারা শত্রুতা বশত পুকুরের মধ্যে বাঁশের খুঁটি দিয়ে জোর পূর্বক দখলে নেয়ার চেষ্টা করলে আমি থানায় অভিযোগ করলে তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ হানিফ মন্ডল ঘটনা স্থলে এসে বাঁশের খুঁটি তাদেরকে দিয়েই সরিয়ে ফেলেন এবং উভয় পক্ষকে থানায় আসার কথা বললে তারা থানায় উপস্থিত না হয়ে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ২০ জানুয়ারী শনিবার বৈঠকের কথা বলে ১৮ জানুয়ারী ভোর রাতে বিষ দিয়ে পুকুরের  সব মাছ মেরে ফেলেছে বলে তার সন্দেহ  এবং মামলা করবেন বলে জানান । উল্লেখ্য যে ইতিমধ্যে রুহিয়া থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল তদন্ত করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর