রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী  আটোয়ারীতে হামের বিস্তার প্রতিরোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম ও সচেতনতামূলক কর্মসূচি প্রশাসক জহুরুল ইসলাম বিশুকে সম্মাননা জানালো শহীদ কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদ দৌলতপুর অবৈধ তেল মজুদে অভিযান ও অর্থদণ্ড  খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসার ছবক ও দোয়া অনুষ্ঠান চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম

সিরাজগঞ্জে অটোরিকশা-নসিমনের মুখোমুুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ৯:৩১ অপরাহ্ন

হাটিকুমরুলর-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশা-নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।

সোমবার (৮ জানুয়ারী) দুপুর ৩টার দিকে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাড়কের হামকুড়িয়া গ্রামের ৮ নং ব্রীজ এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলার বড় বেলাই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে সাইদুর রহমান (৩৬) ও আরেকজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সরিষা বোঝাই একটি ভুটভুটি গাড়ি চাচকৈড় বাজারের দিকে যাচ্ছিল অপরদিক থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা হামকুড়িয়া ৮ নং ব্রীজ এলাকায় পৌঁছালে একে অপরের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক নিহত হয় ও হাসপাতালে নেয়ার পথে একজন যাত্রী মারা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.মওদুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে “চলনবিলের আলোকে” জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং ভুটভুটি ও অটোরিকশা জব্দ করে থানা নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে, জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর