সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢেঁড়স – মো: শফিকুল ইসলাম সবুজ বমু নন্দিরিল সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে ঝুঁকি তাড়াশে যুবদল নেতা “মাসুম” এর উদ্যোগে চলনবিলে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের মিছিল নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালপুর উপজেলা যুবলীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহেল গ্রেফতার ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নান্দাইল প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার (৭ই জানুয়ারি) সন্ধ্যায় পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। এসময় ঢাকা থেকে আগত সাংবাদিকরা প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ গ্রহন করে প্রেসক্লাবের উত্তর উত্তর সফলতা কামনা করেন। পরে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল হক, নান্দাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক রমজান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, অডিটর মাওলানা ইসলাম উদ্দিন, সদস্য ও সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক, আজিজুল হক, আতাউর রহমান বাচ্চু, সাফায়েত আহম্মেদ, ময়মনসিংহ যুব কাউন্সিলার বিধান কৃষ্ণ গোস্বামী, বাউল মেলা পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল হক, নান্দাইল হেল্প লাইনের এডমিন শফিউল আলম জুয়েল সহ প্রমুখ। আলোচনা সভা শেষে নান্দাইল প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে পালন করা হয়। পরে নান্দাইল প্রেসক্লাবের সকল মৃত সদস্য ও আজীবন সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের অডিটর মাওলানা ইসলাম উদ্দিন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর