শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

রংপুরে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২

মোঃ আবু তালেব,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিসে র‌্যাব পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভূয়া র‌্যাব সদস্য মো. আবু সাঈদকে (৩৫) তার সহযোগীসহ গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ এর উপ-পরিচালক মেজর এইচ এম ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, কাউনিয়া উপজেলার বালাপারা ইউনিয়নের চেয়ারম্যান র‌্যাবকে জানান যে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে পরিচয় দিয়ে ২ জন লোক কিছুদিন ধরে তার এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকদের কাছ থেকে টাকা আদায় করছে। এ অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব বৃহস্পতিবার ভোর রাতে বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষ হতে র‌্যাব পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভূয়া র‌্যাব সদস্য লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার বাবুল মিয়ার ছেলে মো. আবু সাঈদ (৩৫) তার সহযোগী রংপুর নগরীর হনুমান তলা এলাকার আব্দুল হাকিম মুন্সির ছেলে সাজেদুল ইসলাম সৌরভ (৩২)কে ভূয়া র‌্যাব পরিচয়পত্র, র‌্যাব জ্যাকেট এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত নানাবিধ সামগ্রীসহ গ্রেফতার করে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর