রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌহালীতে নৌকার প্রার্থীর গণসংযোগ ও পথসভা 

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার ২৫ ডিসেম্বর দিনব্যাপী  উপজেলার খাষপুখুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে চর নাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম মোল্লার  সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে একত্রিত হলে পথসভা জনসভায় পরিনত হয়। এতে অন্যানের মধ্যে  বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,যুগ্ম সম্পাদক মোল্লা বাবুল আক্তার প্রমূখ।  গণসংযোগ ও পথসভায় অংশ গ্রহণ করে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ফজলুল রহমান তালুকদার চুন্নু, ছাত্রলীগের সভাপতি রহিম রেজা, সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন মোল্লা,খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ বিদ্যুৎ, উমারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো হেলালউদ্দিন বিএসসি,সেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকার মুরব্বিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর