মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সুজানগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে, রোববার সকালে পাবনার সুজানগরে উপজেলা পরিষদের হলরুমে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যদেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্যদেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর