মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

বাসাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন – সভাপতি কাশেম, সম্পাদক বিজয় 

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৮:২৭ অপরাহ্ন

প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে আবুল কাশেম মিয়া এবং সাধারণ সম্পাদক পদে এনায়েত করিম বিজয় নির্বাচিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে বাসাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হচ্ছেন ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের  সদস্যরা হলেন মোঃ মাহমুদুল হাসান, এম শহিদুল ইসলাম, এম কে ভূইয়া সোহেল।
এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা হয়েছেন সহ সভাপতি খাইরুল ইসলাম তালহা, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ শাহানাজ খানম, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম দিপু, দপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন।
উক্ত দ্বি-বার্ষিক নির্বাচনে উপস্হিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক অরন্য ইমতিয়াজ।
প্রধান নির্বাচন কমিশনার ও চেয়ারম্যান ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ এবং নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা আশিকুর রহমান পলাশ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর