মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

চাটমোহরে প্রতিবন্ধিদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে ১৫ জন প্রতিবন্ধিদের মাঝে ১৫ টি ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে জন হিতৈষী সংস্থার আয়োজনে উপজেলার ছাইকোলা কার্যালয়ে এ ছাগল বিতরণ করা হয়।

ছাগল বিতরণ সভায় অধ্যাপক মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি সোনালি বাংককের অবসরপ্রাপ্ত ডিজিএম মসির উদ্দিন ওয়ারেসি উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ছাইকোলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, জন হিতৈষী সংস্থার সহ সভাপতি মুরশীদুল ইসলাম মুরাদ প্রমূখ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন জন হিতৈষী সংস্থার নির্বাহী পরিচালক রবিউল করিম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপজেলার ১৫ জন প্রতিবন্ধির মাঝে ১৫ টি ছাগল বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর