শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ইসলামপুরে পাগলের দায়ের কোপে আরেক মানসিক ভারসাম্যহীন পাগলের মৃত্যু

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১০:০২ অপরাহ্ন

জামালপুরের ইসলামপুরে এক মানসিকহীন যুবকের দায়ের কোপে ইসমাইল হোসেন (৪৫) নামে আরেক মানসিক ভারসাম্যহীনের মৃত্যু হয়েছে। ১১ডিসেম্বর দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর ফারাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ফারাজী ওই এলাকার চাঁন ফারাজীর ছেলে। এ ঘটনায় একই এলাকার মৃত জালাল সেখের ছেলে মোস্তফা সেখকে আটক করেছে পুলিশ। ডিগ্রীচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজনেই দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত। দুপুরের দিকে মোস্তফা সেখের বাড়ির আঙিনায় আসেন ইসমাইল হোসেন। এসময় তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তফা সেখের হাতে থাকা পাট কাটার বাগি (দ্যা) দিয়ে ইসমাইল হোসেনকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। ডিগ্রীচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মোস্তফা শেখকে আটক করে থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর