রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ – এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহ. শামসুল হক। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সাজেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম, ধানঘরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি’র রায়গঞ্জ অঞ্চলের সমন্বয়ক আছাবুর রহমান, নওগাঁ জিন্দানী শরিফিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. গোলাম মোস্তফা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ফিরোজ উদ্দিন খান, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলা পর্যায়ের সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি- পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর