রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-৩ আসনে অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজের মনোনয়নপত্র দাখিল

মোহাম্মদ শাহ্‌ ফরহাদ, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: মোঃ আব্দুল আজিজ সহকারী রিটার্নিং অফিসার ও তাড়াশ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও তাড়াশ উপজেলা নিবার্হীর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খোন্দকার, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদী আল মাঝি জিন্নাহ, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ হদয়, সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, যুগ্ন সম্পাদক শাহিনুল আলম লাবু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব, সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের উদ্দেশে এমপি আব্দুল আজিজ বলেন, আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ নির্বাচনী আসনের সব ভোটারদের অভিনন্দন জানাই এবং শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে যেন সক্রিয় ভূমিকা পালন করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর