রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় এমপি পদে মনোনয়ন জমা দিলেন ৩ জন প্রার্থী

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের ৩ এমপি প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০- নভেম্বর) শেষ দিন পযন্ত সহকারী রিটার্নিং অফিসার ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৩ এমপি প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (ইনু) প্রার্থী মোস্তফা কামাল বকুল, জাতীয় পার্টির প্রার্থী মোঃ হিলটন প্রামানিক।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ (বৃহস্পতিবার) ছিল প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) নির্বাচনী আসনে আ’লীগ সহ জাসদ, জাতীয় পার্টির মোট ৩ জন এমপি প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এ সময় প্রার্থীরা নিজ দলের বিপুল সংখ্যক  নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ মনোনয়ন পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ উজ্জল হোসেনের কাছে জমা দিয়ে বিজয়ীর হাঁসি হেসে ভি চিহৃ প্রদর্শন করেন। উল্লেখ্য আগামী ৭ জানুয়ারি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর