রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুরে প্রতারণা মামলায় আপন ভাই-বোনের কারাদন্ড

মো: সুজন খান, শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সিরাজগঞ্জ শাহজাদপুরে চাচাতো বোনের দায়ের করা প্রতারণার মামলায় আপন ভাই-বোনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত ২৭ শে নভেম্বর সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত মজিবরের মেয়ে মোছাঃ খেলনা খাতুন ও ছেলে আতাউর রহমান।

আদালতের পেশকার আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা আপিল দায়ের স্বাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদি রোজিনা খাতুনের ছেলে রেজাউল চৌধুরীকে সৌদি আরব পাঠানোর কথা বলে তার চাচাতো ভাই ও বোন তিন লক্ষ ষাট হাজার টাকা নেয়। কিন্তু বাদির ছেলেকে বিদেশে না পাঠাইয়া সম্পুর্ন টাকা আত্মসাত করে এবং বাদি তাদের কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন টালবাহানা করতে থাকে। এ ঘটনায় বাদি রোজিনা খাতুন গত বছর ২২ জুন ২০২২ সালে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আমলী আদালতে তাদের দুইজনকে আসামী করে টাকা আত্মসাতের ঘটনায় প্রতারণার মামলা দায়ের করে।

মামলার বাদির আইনজীবি এ্যাডঃ মতিয়ার রহমান জানান, প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদির চাচাতো ভাই ও বোনকে এক বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড প্রদান করেন মহামান্য আদালত।

অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী মোঃ মোস্তাফিজুর রহমান সবুজ বলেন, আসামীরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর