রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় আ.লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী গাজী শফিকুল ইসলাম শফিসহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫ এমপি প্রার্থী। বুধবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৌকা প্রতীকের প্রার্থী ছাড়াও অন্যানো দলের আরও ৪ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মাসুদ রানা।

আ’লীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকালে নৌকার মাঝি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব শফিকুল ইসলাম শফি’র সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, মাহবুব সরোয়ার বকুল, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, আ’লীগ নেতা নবী নেওয়াজ খাঁন বিনু সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকাত ওসমান সহ দলীয় নেতা-কর্মীরা।উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মাসুদ রানা জানান, ২৯ নভেম্বর বুধবার বিকেল পর্যন্ত মোট ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন, আ’লীগ মনোনীত এমপি প্রার্থী গাজী শফিকুল ইসলাম শফি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত এমপি প্রার্থী মোস্তফা কামাল বকুল, বিকল্পধারা বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মো: আইনুল হক, জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী মো: আব্দুল্লাহ আল হাসেম রাজু ও জাতীয় পার্টির অপর প্রার্থী হিলটন প্রামানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর