মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

আবারো ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ট্রেনের বগির ১১টি সিট। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে। স্টেশনের ওয়াশফিটে রাখা চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের একটির বগিতে এ অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর অপু মন্ডল জানান, রাত সাড়ে ৮টায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটি বগির ১১টি সিট পুড়ে গেছে। এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ট্রেনের বগিতে আগুনের খবর পাওয়া মাত্রই আমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছি এবং কারা নাশকতা করেছেন তাঁদের খুঁজে বের করার চেষ্টা করছি, পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর